খেলা

জরিমানা গুনলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : গাড়ি চালিয়ে লাহোর থেকে করাচি ফিরছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। মসৃণ সড়ক পেয়ে গাড়ির এক্সিলেটর দাবিয়ে গতির ঝড় তুলেছিলেন বিধ্বংসী ব্যাটার। তাতে করাচি দ্রুত পৌঁছানো না হলেও হাইওয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছেন আফ্রিদি।

আরও পড়ুন: রোমেরো ও রিচার্লিসনকে বন্ধু বানাচ্ছে টটেনহ্যাম

সড়কপথে গতিসীমা ভঙ্গ করায় জরিমানা গুনতে হয়েছে পাকিস্তানের সাবেক এই অধিনায়কে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় তাকে ১৫০০ রুপি জরিমানা করেছে হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ।

নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিকভাবেই জরিমানার অর্থ পরিশোধ করেছেন আফ্রিদি। পাশাপাশি তিনি একজন ক্রীড়া তারকা হওয়ায় বাড়তি কোনো সুবিধা বা ছাড় না দেওয়ায় মোটরওয়ে পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার।

তবে গতিসীমা নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করতেও ছাড়েননি আফ্রিদি। তার মতে, পাকিস্তানের হাইওয়েগুলো অনেক ভালো হওয়ায় সেখানে ১২০ কিমি প্রতি ঘণ্টায় গাড়ি চালাতে দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের সঙ্গে তোলা ছবিতে এ কথা জানিয়েছেন আফ্রিদি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি দলে মিরাজ

তিনি লিখেছেন, ‘হাইওয়ে ও মোটরওয়ে পুলিশের নম্র-ভদ্র স্টাফদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। তাদেরকে আমার খুবই পেশাদার মনে হয়েছে। পাশাপাশি আমার এটি পরামর্শ থাকবে যে, যেহেতু আমাদের হাইওয়ে অনেক ভালো, তাই ১২০ কিলোমিটারের বেশি গতি অনুমোদন দেয়া যায়।'

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা