টি-টোয়েন্টি দলে মিরাজ 
খেলা

টি-টোয়েন্টি দলে মিরাজ 

সান নিউজ ডেস্ক : অবশেষে এবার সেই সুযোগ এলো। প্রায় চার বছর পর টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ও ওয়ানডেতে এই অলরাউন্ডার নিয়মিত মুখ হলেও এই ফরম্যাটের দলে জায়গা ছিল না।

আরও পড়ুন: বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নতুন মুদ্রানীতি ঘোষণা বিকেলে

মিরাজ ছাড়াও টি-টোয়েন্টি দলে আনুষ্ঠানিকভাবে তাসকিন আহমেদের থাকার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতি দিয়ে মিরাজ-তাসকিনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা জানায় তারা।

ইনজুরির কারণে টি-টোয়েন্টি দলের আকার এমনিতেই ছোট হয়ে গেছে। ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শহিদুল ইসলাম আর মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে গেছেন আগেই। ১৫ জনের স্কোয়াড নেমে আসে ১২ জনে। এরপরই মিরাজ-তাসকিনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বোর্ড।

যদিও ইনজুরিমুক্ত হওয়ায় আগে থেকেই ঠিক ছিল টি-টোয়েন্টিও খেলবেন তাসকিন। এজন্য শহীদুল ইসলাম ছিটকে যাওয়ার পর হাসান মাহমুদের যাওয়ার কথা থাকলেও বিসিবি তাকে পাঠায়নি। তাসকিন টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ। অন্যদিক সম্প্রতি ব্যাট হাতে ভালো করা মিরাজের জন্য হতে পারে এটি দারুণ সুযোগ।

এই উইন্ডিজ সিরিজ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়া হবে। ওয়ানডে কিংবা টেস্টের মতো মিরাজ এখানে নিজেকে প্রমাণ করতে পারলে জায়গা নিশ্চিত করতে পারবেন। এ বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ কেটেছে তার। শুরুর দিকে নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ব্যাট হাতে ১২ ম্যাচে ২০৭ রানের পাশাপাশি বল হাতে নেন ১৩ উইকেট।


২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মিরাজের। সব শেষ ম্যাচ খেলেন ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিরাজ ছিলেন নিষ্প্রভ। ১৩ ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ৪টি। আর ব্যাট হাতে রান করেন ৯৪। এবার আলো ছড়াতে পারবেন তো প্রত্যাবর্তনের সিরিজে?

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা