শ্রীলঙ্কাতেই হচ্ছে এশিয়া কাপ
খেলা

শ্রীলঙ্কাতেই হচ্ছে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক : দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলমান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় এবারও কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়ান ক্রিকেট শ্রেষ্ঠত্বের ১৮তম আসর লঙ্কাতেই বসছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।

আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

এশিয়া কাপ চার বছর পর মাঠে গড়াতে যাচ্ছে। নানা জটিলতায় ২০২০ সালে টুর্ণামেন্টটি মাঠে গড়ায়নি। ভেন্যুতে পরিবর্তন না এলেও পূর্বনির্ধারিত সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

পূর্বের সূচি অনুসারে টুর্নামেন্টটা শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। তবে তা থেকে তিন দিন এগিয়ে আগামী ২৪ আগস্ট থেকে আয়োজকরা এশিয়া কাপ শুরু করতে চায়।

চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কার এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা ছিল। সেক্ষেত্রে বাংলাদেশের এশিয়া কাপ আয়োজনের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন : পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

তবে সব শঙ্কা বিদায় করে শ্রীলঙ্কার মাটিতেই শুরু হচ্ছে এশিয়া কাপ। এ বিষয়ে পাকিস্তানের সমর্থনও পাচ্ছে লঙ্কান বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র স্থানীয় সংবাদ মাধ্যম দ্য নিউজকে জানিয়েছে, ‘আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচিতে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানিয়েছে।

কারন, সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান।

আরও পড়ুন : এগিয়ে চলছে মেট্রোরেল

ঐ সূত্র আরও বলছে, ‘২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষ হলে পাকিস্তানের জন্য সুবিধা হবে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঠিক সময়ে দেশে ফিরতে পারবে তারা।’

মূলত ২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতেই হওয়ার কথা ছিলো টুর্নামেন্টটি। তবে করোনা বাধ সাধে তাতে। এরপর ২০২১ সালে একই কারণে বাতিল হয় তা। এরপর এ বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত হয়, শ্রীলঙ্কার মাটিতে এ বছর এশিয়া কাপ হবে আগস্টের শেষ দিকে।

আরও পড়ুন : বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে মোট ৬ টি দল অংশ নেবে। স্বাগতিক শ্রীলংকাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান খেলবে মূল পর্বে। তার আগে হবে বাছাইপর্ব। সেখান থেকে আসবে একটি দল।

এশিয়া কাপ সাধারণত ওয়ানডে ফরম্যাটেই হয়ে থাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে আয়োজন হয় এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসর।

২০১৬ সালে প্রথম বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ। তবে ২০১৮ সালে আবার ওয়ানডে ফরম্যাটে ফেরে এই টুর্নামেন্ট। সে আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা