পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন
জাতীয়

পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুতে ১ জুন (বুধবার) পরীক্ষামূলকভাবে আলো জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির ৪১টি পিলারের ওপর বিদ্যুতের লাইন সংযোগ দিয়েছে।

আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে মুন্সীগঞ্জের লৌহজং জোনাল অফিস (পল্লী বিদ্যুৎ সমিতি) পদ্মা সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্ত করে দিয়েছে।

অপরদিকে শরীয়তপুরে জাজিরা নাওডোবা প্রান্ত থেকে বাকী ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে অর্ধেক বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। তবে তার আগেই সেতুতে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : অভিষেকেই চ্যাম্পিয়ন গুজরাট

পল্লী বিদ্যুৎ জানিয়েছে, আগামী ১ জুন থেকেই পরীক্ষামূলকভাবে আলো ঝলমল করে উঠবে সেতু। গতকাল রবিবার ( ২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ ও পরিচালন) দেবাশীষ চক্রবর্তী।

তিনি বলেন, আমাদের গর্বের এই সেতুতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি স্বপ্নের সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ করেছে। এটা আমাদের কাছে খুব আনন্দের।

আরও পড়ুন : আনুষ্ঠানিকভাবে নাম পেল ‘পদ্মা সেতু’

এদিকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন বলেন, গত ২৪ মে রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তো ৪৬ নম্বর খুঁটিতে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়।

সূত্র জানায়, পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি ল্যাম্পপোস্ট।

আরও পড়ুন : বার কাউন্সিলে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে উদ্বোধন করে তিনি সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আসবেন।

জাজিরা প্রান্তের টোল প্লাজায় উদ্বোধনী কাজ শেষ করে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এমনটা ধরে নিয়েই সে লক্ষ্যে কাজ করছে সেতু বিভাগের স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন : তরুণী হেনস্তায় জড়িত নারী গ্রেফতার

সেতু বিভাগের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা সেতুর জাজিরা প্রান্তের বিভিন্ন স্থান ও কাঁঠালবাড়ী এলাকা পরিদর্শন করেছেন।

৪০ ফুট উচ্চতার দুটি ম্যুরাল নির্মাণ করা হচ্ছে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে। দুটি ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতী থাকবে।

সেতু বিভাগের কর্মকর্তারা জানান, গত মাসে সেতুতে পিচ ঢালাইয়ের কাজ, বাতি বসানোর কাজ সমাপ্ত হয়েছে। তাতে বিদ্যুত্সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

এ ছাড়া সেতুতে সাইন, সংকেত ও মার্কিং বসানোর কাজ শুরু হয়েছে। সেতুর সীমানা দেওয়ালের ওপর স্টিলের রেলিং বসানোর কাজ চলছে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, এখন ফিনিশিংয়ের কাজ চলছে। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সেতুর দুই প্রান্ত প্রস্তুত করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা