টাইগারদের বোলিং তোপে তছনছ প্রোটিয়া শিবির
খেলা
ডারবান টেস্ট

টাইগারদের বোলিং তোপে তছনছ প্রোটিয়া শিবির

স্পোর্টস ডেস্ক : ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিং দাপটে ৩৬৭ রানে থেমেছে।

আরও পড়ুন : টাইগারদের বোলিং তোপে তছনছ প্রোটিয়া শিবির

বৃহস্পতিবার (৩১ মার্চ ) টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু টেস্টের প্রথম দিনটা সে অর্থে নিজেদের করতে পারেননি টাইগাররা। ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩৩ রান তুলে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।

দিন শেষে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা (৫৩) ও কাইল ভেরিয়েন্ন (২৭)। দুজনের থিতু জয়ে যাওয়া জুটিতে বাড়ছিল বাংলাদেশের বিপদ।

তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১২ রান যোগ করতেই জুটি ভেঙেছেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় দিনের ষষ্ঠতম ওভার করতে এসে দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কাইল ভেরিয়েন্নেকে। ৮১ বলে ২৮ রান করা ভেরিয়েন্ন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

আরও পড়ুন : ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র!

পরের বলে আবারো খালেদের আঘাত। নতুন ব্যাটার উইয়ান মাল্ডার বুঝেই উঠতে পারেননি খালেদের বল। লাফিয়ে ওঠা বলটা খেলতে গিয়ে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে তুলে দিয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে।

গলার কাটার মতো বিঁধে থাকা টেম্বা বাভুমাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭ রানের আক্ষেপে পুড়ে ৯৩ রানে বিদায় নেন তিনি।

সব শেষ স্বীকৃত ব্যাটসম্যান কেশভ মহারাজ ১৯ রানে বিদায় নেন। এতে বড়ে সংগ্রহের স্বপ্নে ভাটা পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার।

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

প্রোটিয়ারা ৮ উইকেট হারিয়ে ৩১৪ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে। লিজাড উইলিয়ামস ৬ এবং সিমন হারমার ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা করেন। তাদের আগের সেশনের অবিচ্ছেদ্য ১৬ রানের জুটি বেশি বাড়তে দেননি খালেদ আহমেদ। ১২ রানে থাকা উইলিয়ামসকে ফেরান দুর্দান্ত এক ডেলিভারিতে। তাতে অবশ্য ফিল্ডার জয়ের অবদান আছে ঢের। এই জুটি ভাঙে ৩৪ রানে।

৩৩২ রানে ৯ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা পরে সাড়ে তিন শ’ রানের কোটা পার করে লেজের দিকের দুই ব্যাটসম্যান হারমার আর ডুয়ানে অলিভিয়ারের ব্যাটে।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টি হতে পারে

শেষ দিকে বাংলাদেশ দলের জন্য অস্বস্তি হয়ে ওঠা দশম উইকেটে এই জুটি থেকে আসে ৩৪ রান। পরে অলভিয়ারকে ১২ রানে ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংস থামান মিরাজ। ৩৬৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৩৮ রানে অপরাজিত থাকেন হারমার।

খালেদ আহমেদ ক্যারিয়ার সেরা বোলিং করে একাই নিয়েছেন ৪ উইকেট। তার সাথে মিরাজ ৩টি এবং এবাদত নিয়েছেন ২ উইকেট। আছে একটি রানআউটও।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা