শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষা

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

সান নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস ও নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছিল সেই বিএনপির মুখে এখন গণতন্ত্র মানায় না। তাদের ঐক্যজোট এই মূহুর্তে জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে এখন তারা নিজেরাই বের হতে পারছে না।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

শুক্রবার (১ এপ্রিল) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, কতিপয় কিছু জনবিচ্ছিন্ন জনগণ প্রত্যাখ্যাত তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে জনগণের দাবি পূরণ করতে হবে। আর সেই দাবি জনগণের দাবি না হলে সেই দাবি এগুতে পারে না।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন। এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন তিনি।

এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা