ইমরান খান
আন্তর্জাতিক

ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র!

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে পদ থেকে সরিয়ে দিতে এক হয়েছে দেশটির বিরোধী দলগুলো। ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন ইমরান খান।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

তার প্রধানমন্ত্রী পদে থাকা না থাকা নিয়ে ঘোর অমানিশার সৃষ্টি হয়েছে। পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। দেশটির নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে বলে দাবি তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।

ডন ও জিও নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এর আগে তেহরিক ই পাকিস্তান দলের নেতা ফয়সাল ভাওদাও একই দাবি করেছিলেন।

শুক্রবার (১ এপ্রিল) এক টুইটে ফাওয়াদ চৌধুরী বলেন, জীবন হুমকির রিপোর্ট আসার পর ইমরান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ২৭ মার্চ ইসলামাবাদে এক শোডাউনে ইমরান খান বলেছিলেন, তার সরকারকে ফেলে দিতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।

আরও পড়ুন: সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

পিটিআই নেতা ফয়সাল ভাওদাও দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে রয়েছে এবং তার জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইমরান দেশ বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় এই ষড়যন্ত্র হচ্ছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে ক্ষমতাসীন দলের এ নেতা ইমরানকে জনসভায় ভাষণের সময় বুলেটপ্রুফ গ্লাস ব্যবহারের আহ্বানও জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খান তাদের উদ্বেগকে পাত্তা দিচ্ছেন না। বরং বলেছেন, মরার সময় হলে তিনি মারা যাবেন। ভাওদা আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী মানুষ। পাকিস্তানের ব্যাপারে কোনো আপস তিনি করবেন না। পাকিস্তানকে কারও সামনে মাথানত করতে দেবেন না।

পিটিআইয়ের এ নেতা দাবি করেন, এর আগেও ইমরান খান এমন হুমকি পেয়েছিলেন। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা