বাফলিয়াজ এলাকায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে হতাহতের র্ঘটনা ঘটে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

কাশ্মিরে বিয়ের গাড়ি খাদে পড়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে বিয়ের গাড়ি খাদে পড়ে ৯ জন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কাশ্মিরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজ এলাকায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে হতাহতের র্ঘটনা ঘটে। খবর: কাশ্মির মিডিয়া সার্ভিস।

পুলিশের এক কর্মকর্তা জানান, ওই গাড়ির চালক মোরাহ গ্রাম থেকে সুরানকোটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। নিহতরা মোড়ায় একটি বিয়েতে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৬ জন মারা যান। পরে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

স্থানীয় জেলা প্রশাসক জানান, হতাহতদের নিকটাত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আমিরাতের কাছে হেরে বিদায় বাংলাদেশের!

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিল বাংলাদে...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝ...

শেষ টেস্টে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম!

কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শেষ টেস্ট থেকে ছিটকে গেলে...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা