সারাদেশ

একসঙ্গে চার সন্তান প্রসব

সান নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ।

আরও পড়ুন: পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে রিপা বেগম (২৩) লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে এ চার নবজাতকের জন্ম দেন তিনি।

রিপা বেগম জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। চার সন্তানের মধ্যে একটি ছেলে আর বাকি ৩টি মেয়ে শিশু।

চিকিৎসক শারমিন সুলতানা গণমাধ্যমকে জানান, প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গর্ভবতী অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল। পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে তিনি করোনা নেগেটিভ হয়। পরে নিয়মিত চিকিৎসা চালিয়ে যান। রোগীর পরিবারের সদস্য আমার কথা শুনেছেন। তাই প্রসূতি এবার আগে আগেই প্রসবের জন্য ফিট ছিলেন।

তিনি আরও জানান, বিকেলে প্রসব ব্যাথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তার স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। স্বাভাবিকভাবে তিনি একটি শিশু প্রসব করার পর তার আর লেভার পেইন বাড়েনি। পরে সিজারিয়ান করে অন্য তিনটি শিশুকে প্রসব করা হয়।

আরও পড়ুন:বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী

চার নবজাতকের বাবা সাগর আলী গণমাধ্যমকে বলেন, আমি কৃষি কাজ করি। দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। পরে গত ২ বছর আগে আমার স্ত্রী গর্ভবতী হয়ে প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন ৪টি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল। আমি অনেক খুশি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা