ইতালির স্বপ্নভঙ্গ
খেলা

ইতালির স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক : ফের বাছাইপর্বেই ছিটকে গেল ইউরোচ্যাম্পিয়ন ইতালি। কাতার ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে খেলা হবে না ইতালির।

আরও পড়ুন : আমরা যুদ্ধ চাই না

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) প্লে-অফ সেমি-ফাইনালে শেষ মুহূর্তে গোল খেয়ে নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ইতালি। ফলে ঘরের মাঠ থেকেই বিদায় হয়ে গেছে তাদের।

ইতালি ম্যাচের শুরু থেকে শেষ অবধি আক্রমণ করে গেছে, নিয়েছে অনেক শট। কিন্তু বেশির ভাগ শটকেই তারা লক্ষ্যে রাখতে পারেনি। শেষ অবধি তাদের স্বপ্ন ভাঙে আলেসান্দার ত্রাজকোভস্কির অসাধারণ গোলে।

এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির। ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে ব‍্যর্থ হয় দেশটি। সুইডেনের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেনি তারা।

আরও পড়ুন : অনেক দেরি করেছে ইউরোপ

ম্যাচের ৩০তম মিনিটেই ইতালির সামনে অবশ্য সুযোগ এসেছিল। নর্থ মেসিডোনিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির এক মারাত্মক ভুল করে বসেন। নিজেদের এক খেলোয়াড়কে বল বাড়াতে গিয়ে তিনি দিয়ে ফেলেন দোমেনিকো বেরার্দিকে। কিন্তু দেরি করে নেয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দুই মিনিট পরে ফের লরেঞ্জ ইনসিনিয়ের শট আটকে দেন মেসিডোনিয়া গোলরক্ষক। একের পর এক আক্রমণ করতে থাকে ইতালি। মেসিডোনিয়ার ফুটবলারদের আক্রমণের কোনো ইচ্ছেই ছিল না। বল পেলেও তারা সেটাকে লাত্থি দিয়ে কোনোরকমে দূরে সরিয়েছেন।

আরও পড়ুন : হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

দ্বিতীয়ার্ধেও একই রকম ঘটনা ঘটতে থাকে। ইতালি আক্রমণ আর মেসিডোনিয়ার ব্যস্ততা ছিল ডিফেন্সে। ৫৮তম মিনিটে মার্কো ভেরাত্তির ডিফেন্স চেরা পাসে ডি বক্সের মাথা থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি বেরার্দি। নষ্ট হয় দারুণ আরেকটি সুযোগ।

আরও পড়ুন : বিনাশর্তে জঙ্গী বিমান চায় তুরস্ক

৯০ মিনিট শেষে পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। ইতালির প্রস্তুতি শুরু হচ্ছিল অতিরিক্ত সময়ের জন্য। কিন্তু তখনই মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বেশ বাইরে থেকে আড়আড়ি শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ত্রাজকোভস্কি। ইতালির আশার সমাপ্তি ঘটে সেখানে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা