ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

অনেক দেরি করেছে ইউরোপ

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আপনারা (রাশিয়ার বিরুদ্ধে) নিষেধাজ্ঞা প্রয়োগ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু একটু দেরি হয়ে গেছে...(আরও কিছু করার) সুযোগ ছিল।’

আরও পড়ুন: আমরা যুদ্ধ চাই না

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনে গভীর রাতে ভাষণে এসব কথা বলেন ভলোদিমির জেলেনস্কি।

সেখানে তিনি চলমান যুদ্ধে রাশিয়ার ধ্বংসযজ্ঞ এবং ইউক্রেনের ক্ষয়ক্ষতির রূপরেখা দেন। একইসঙ্গে ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইউরোপকে ধন্যবাদও জানান তিনি।

এরপরই চরিত্রগত স্পষ্ট ভাষায় ইউরোপীয় নেতাদের সমালোচনাও করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়াকে থামাতে ইউরোপ অনেক দেরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা থাকতো তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে নামতে পারতো না। তিনি নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনের বিষয়ে বলেন, এটি যদি আগেই অবরুদ্ধ করা হতো, তাহলে ‘রাশিয়া গ্যাস সংকট তৈরি করতে পারতো না’।

এরপরই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের যোগদানের আবেদন অনুমোদন করতে প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, এখানে আমি আপনাদের অনুরোধ করছি - (ইউক্রেনের সদস্যপদ অনুমোদনে) দেরি করবেন না।

এর আগে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে সুইডেনের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনে চলমান রুশ অভিযান যদি আমরা ঠেকাতে না পারি, তার অর্থ হলো …রাশিয়ার সব প্রতিবেশী রাষ্ট্রই এখন ঝুঁকিতে আছে।

আরও পড়ুন: বিনাশর্তে জঙ্গী বিমান চায় তুরস্ক

সেখানে তিনি আরও বলেন, এখন ইউক্রেনে অভিযান চলাচ্ছে রাশিয়া, খুব দ্রুত ইউরোপেও অভিযান শুরু করবে দেশটি; এবং সেই অভিযানের লক্ষ্য হবে ইউরোপের স্বাধীনতা কেড়ে নেওয়া।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা