সাকিব আল হাসান
খেলা

দেশে ফিরছেন সাকিব

সান নিউজ ডেস্ক: বিসিবির কাছ থেকে তাৎক্ষণিক ছুটি নিয়ে আজ সোমবার (২১ মার্চ ) রাতেই জোহানেসবার্গ থেকে দেশের উদ্দেশ্যে বিমানে উঠতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন: সাকিব চাইলে দেশে ফিরতে পারবেন

পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকায় থাকতে পারছেন না সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

পরিবারের মোট পাঁচজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে তার ছোট তিন সন্তানও রয়েছে। সঙ্গে মা এবং শাশুড়িও অসুস্থ হয়ে হাসপাতালের বেডে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় থাকা অসম্ভব সাকিব আল হাসানের পক্ষে।

যদিও পরিস্থিতির দিকে নজর রাখার চেষ্টা করছিলেন তিনি। পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার উন্নতি হলে হয়তো তিনি দলের সঙ্গেই থেকে যেতেন।

বিসিবিও জানিয়েছে, পরিস্থিতি খারাপ হলে সাকিব যে কোনো মুহূর্তেই দেশে ফিরতে পারবেন। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। জানা গেছে আজ দক্ষিণ আফ্রিকান সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় জোহানেসবার্গ থেকে বিমানে উঠবেন সাকিব। এরপর দেশে পৌঁছাতে তার যতক্ষণ সময় লাগে।

জালাল ইউনুস বলেন, ‘সাকিব থাকতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, কিন্তু এখান থেকে তার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) সাকিবকে জানিয়েছে যে, তারা একা পরিস্থিতি সামলাতে পারছে না। এ কারণেই দেশে চলে আসার সিদ্ধান্ত নেয় সাকিব। মানবিক দিক বিবেচনা করে বিসিবিও তাৎক্ষণিক সাকিবের ছুটি মঞ্জুর করে নিয়েছে।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ওয়ানডে সিরিজের পর ৩০ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরিবারের সদস্যদের অসুস্থতা কমে আসলে, চাইলে টেস্ট সিরিজ খেলতে যেতেও পারেন সাকিব।

প্রসঙ্গত, সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তিনি ২৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা