খেলা

টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানে টার্গেট

রোববার (২০ মার্চ ) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ পেনাল্টি শ্যুটআউটে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে বাংলাদেশ গোল করে লিড নেয়। সোহানুর রহমান সবুজের দৃষ্টিনন্দন গোলটি বাংলাদেশ শিবিরে আশার আলো জ্বালিয়েছিল; কিন্তু বেশি সময় গোল ধরে রাখতে পারেনি গোবিনাথনের দল। ১৯ মিনিটে আল ফাহাদের গোলে সমতা আনেন ওমান।

সময় যত গড়িয়েছে খেলার নিয়ন্ত্রণ ততো বেশি চলে যায় ওমানের হাতে। প্রথম তিন কোয়ার্টারে কোন পেনাল্টি কর্নার না পাওয়া ওমান শেষ কোয়ার্টারে পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে চাপে ফেলেছিল বাংলাদেশকে। কিন্তু গোল আদায় করতে পারেনি।

বাংলাদেশ সেমিফাইনালে কাজাখস্তানের বিপক্ষে পেনাল্টি কর্নারগুলো কাজে লাগিয়ে বড় ব্যবধানে জিতেছিল। ফাইনালে সেভাবে পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি। প্রথম কোয়ার্টারে দুটি ও শেষ কোয়ার্টারে একটি পেনাল্টি কর্নার পেলেও তা ঠিকঠাক কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল।

গোলের জন্য মরিয়া ছিল দুই দল। পারেনি কোন পক্ষই। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলেই শেষ হয়। ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে বাংলাদেশ ৫-৩ গোলে জিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

ভাগ্য নির্ধারনী পর্বে বাংলাদেশ ৫টি হিটেই গোল আদায় করে নেয়। প্রথম গোল করেন ফরহাদ আহমেদ সিটুল। দ্বিতীয় গোল সোহানুর রহমান সবুজের, তৃতীয় গোল রোমান সরকারের, চতুর্থ গোল নাইমের এবং জয়সূচক শেষ গোলটি করেন পুস্কর খিসা মিমো।

এর আগে বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর ওমানের চতুর্থ হিট বাধা দিতে সমর্থ হন এবং সামাইয়া মাহমুদ বল বাইরে মারেন। এরপরই মিমোর শেষ পেনাল্টি হিট হয়ে উঠে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিমো দারুণভাবে গোল করলে ওমানকে আর পঞ্চম হিট নিতে হয়নি। বাংলাদেশের জয় নিম্চিত হয় ৫-৩ গোলে।

টুর্নামেন্টে বাংলাদেশ ও ওমান একই গ্রুপে ছিল। গ্রুপম্যাচেও বাংলাদেশ হারিয়েছিল ওমানকে। ওই ম্যাচের ফল ছিল ৩-২।

গ্রুপ পর্বের চার ও সেমিফানাল জেতার পর ফাইনালেও বাজিমাত ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দলের। বাংলাদেশ অপরাজিত থেকেই ধরে রাখলো এএইচএফ কাপ হকির শিরোপা।

এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে বাংলাদেশ নিশ্চিত করেছিল এশিয়ান গেমস খেলার টিকিট। ফাইনালে উঠে নিশ্চত করেছিল এশিয়া কাপের টিকিট। আর ফাইনাল জিতে ট্রফিটা ধরে রাখলো নিজেদের কাছেই। শিরোপার উল্লাসে মাতে বাংলাদেশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা