খেলা

দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানে টার্গেট

সান নিউজ ডেস্ক: স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানের টার্গেট দিল বাংলাদেশের টাইগার বাহিনী। রোববার (২০ মার্চ ) জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: ব্যাটিংয়ে বিপর্যয়ে বাংলাদেশ

ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬০ এবং মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে তুলেন আফিফ হোসেন। তার ব্যাটেই সম্মানজনক একটা স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।

কিন্তু কাগিসো রাবাদার করা ৪৬তম ওভারে সেই স্বপ্ন ভেস্তে যায়। সেই ওভারের তৃতীয় ও পঞ্চম বলে আফিফ ও মিরাজকে ক্যাচ তুলতে বাধ্য করেন রাবাদা। তিন বলের ব্যবধানে দুই উইকেট পতনের পর তাসকিন, শরিফুল ও মোস্তাফিজরা শেষ দিকে স্কোর বোর্ডে প্রত্যাশিত রান জমা করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে ইনিংস গুটায় বাংলাদেশ।

রোববার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল। ১২.৪ ওভারে ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেটে তারা ৮৭ বলে ৬০ রানের জুটি গড়েন।

পরে মাহমুদউল্লাহ হাত খুলে খেলার আগেই স্লিপে ক্যাচ তুলে দেন। ২৭.১ ওভারে দলীয় ৯৪ রানে ফেরেন রিয়াদ। তার আগে ৪৪ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে মাত্র ২৫ রান করার সুযোগ পান তিনি।

আরও পড়ুন: ঢাকার সঙ্গে চুক্তি করতে চায় ওয়াশিংটন

রিয়াদ ফিরে গেলেও অনবদ্য ব্যাটিং করে ক্যারিয়ারের ৪২তম ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেন আফিফ হোসেন। ৭৯ বল মোকাবেলা করে ৭টি চারের সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

দলীয় ৭ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে গোল্ডেন ডাক মারেন সাকিব।

এরপর দলীয় ২৩ রানে ফেরেন আরেক ওপেনার লিটন দাস। ২১ বলে ১৫ রানে ফেরেন তিনি। ১৪ বল খেলে মাত্র ২ রানে ফেরেন ইয়াসির আলী। মুশফিক ফেরেন ৩১ বলে মাত্র ১২ রান করে। ৩৪ রানে টপঅর্ডার চার ব্যাটারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।

শেষ দিকে তাসকিন আহমেদ ৯*, শরিফুল ইসলাম ২ ও মোস্তাফিজুর রহমান ২* রান করলে ১৯৪ রানে থামে বাংলাদেশ। রাবাদার ৫ উইকেট ছাড়া একটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি, বাভুমা, তাবরাইজ ও পারনেল।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা