খেলা

নাসির-তামিমার বিচার শুরু

বিনোদন ডেস্ক: তালাক ছাড়া অন্যের স্ত্রীকে অবৈধভাবে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী সৌদি এয়ারলাইনসের বিমানবালা তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই মামলা থেকে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) আদালতের এক আদেশের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হলো। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উক্ত আদেশ দেয় বিজ্ঞ আদালত।

অভিযুক্ত তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসিরকে অবৈধভাবে বিয়ে করার পর উক্ত মামলাটি করেছিলের তামিমার স্বামী রাকিব হাসান। আজ (বুধবার) বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট সেই মামলা থেকে নাসির ও তামিমা অব্যাহতি চাইলে আদালত সেটি নাকচ করে দেন। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার প্রক্রিয়া শুরু হলো।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই মামলার চার্জের বিষয়ে শুনানি শুরু হয়। ওই দিন সিনিয়র আইনজীবী কাজী নজিবুল্লাহ ক্রিকেটার নাসিরসহ আরও ৩ আসামির অব্যাহতি চেয়ে শুনানি শুরু করেন । তবে মামলার শুনানি শেষে আদালত ৯ ফেব্রুয়ারি চার্জের বিষয়ে আদেশের জন্য রেখেছিলেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব এই মামলাটি করেছিলেন।

আরও পড়ুন: ২ সচিবের পদোন্নতি, ৩ দফতর বদল

সেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু আজ। তাছাড়া উক্ত ঘটনার প্রেক্ষাপটে রাকিবের শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত এবং তিনি চরম মানহানির শিকার বলেও জানিয়েছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা