ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট (ছবি-সংগৃহীত)
খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ, ১ মিনিটেই সব টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে যাচ্ছে। ক্রিকেট বিশ্বের সব চেয়ে আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দিতাপূর্ণ ভারত ও পাকিস্তানের ম্যাচ। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ভারত-পাকিস্তানের খেলা মানেই বিশ্ব ক্রিকেট জুড়েই তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনার প্রমাণ পাওয়া গেল আবারও, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই।

প্রতিবেদনে জানানো হয়, টিকিট বিক্রি শুরুর মাত্র ১ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট।

প্রসঙ্গত, গত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার সাগরে ডুবিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১০ উইকেটে জয়লাভ করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে।

এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে।

অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে ২ নম্বরে থাকা দল।

প্রসঙ্গত, সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে অষ্ট্রেলিয়ার সিডনিতে। একই দিন পার্থে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও।

আরও পড়ুন: সার্চ কমিটির ২য় বৈঠক বিকেলে

৯ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটি হবে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ১৩ নভেম্বর মেলবোর্নে আয়োজিত হবে ফাইনাল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা