ছবি-সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু 

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে যাচ্ছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই, আরেকটা আসরের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আয়োজন করতে যাচ্ছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে ঘোষণা হয়েছে চূড়ান্ত সূচি।

সে অনুযায়ী আজ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ১৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে, শেষ হবে আগামী ১৩ নভেম্বর।

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হতে যাওয়া ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, ব্রিজবেন, হোবার্ট, মেলবোর্ন ও পার্থে।

আজ থেকে কেনা যাবে ফাইনালসহ সবগুলো ম্যাচের টিকিট। যা আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

ক্যাটাগরি অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের ম্যাচগুলোর টিকিটের মূল্য ধরা হয়েছে ৫ ইউরো যা বাংলাদেশী ৪৯০ টাকা। তবে নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য সর্বোচ্চ ২০ ইউরো বা ২ হাজার টাকা ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য।

গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট ও দেশটির সমর্থকদের কাছে বাড়তি চাপ আর উত্তেজনা কাজ করবে নিশ্চিতভাবে।

দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য বাড়তি চাপ হলেও দারুণ কিছু হতে যাচ্ছে আশা করি।

দেশের মানুষের সামনে শিরোপা ধরে রাখার কাজটা যেমন চাপের আবার সম্মানেরও। আশা করি দারুণ একটা আসরে দুর্দান্ত সব লড়াই দেখবে দর্শকেরা।’

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে।

এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে।

অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে ২ নম্বরে থাকা দল।

প্রসঙ্গত, সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে অষ্ট্রেলিয়ার সিডনিতে। একই দিন পার্থে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ, ১ মিনিটেই সব টিকিট বিক্রি

৯ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটি হবে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ১৩ নভেম্বর মেলবোর্নে আয়োজিত হবে ফাইনাল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা