নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ছবি: সংগৃহীত)
খেলা

অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া। তবে হঠাৎ করেই নিউজিল্যান্ড সফর বাতিলের ঘোষণা দিল অজিরা।

বুধবার বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মার্চে চার দিনের সফরে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল অজিদের। সফরকারীদের জন্য আবশ্যিক কোয়ারেন্টিনের নিয়ম কিছুটা শিথিল করা হবে, এমন আশাতেই মূলত অস্ট্রেলিয়ার এ সফর সূচি নির্ধারিত হয়েছিল।

তবে সেটা আর হচ্ছে না। কোয়ারেন্টাইনের নিয়ম বহাল থাকবে। যে কারণে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ায় সফরও বাতিল হয়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই বোর্ডের যৌথ সম্মতির মাধ্যমে এখন নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজটিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, সীমান্তে বিধিনিষেধ আরোপের পর অস্ট্রেলিয়ার এ সফরটি বাতিল হওয়াটা প্রায় নিশ্চিতই ছিল।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

তিনি বলেন, যখন আমরা এ সফরটি নির্ধারণ করেছিলাম, তখন একটা আশা ছিল যে, যারা নিয়ম মানবে, তাদের জন্য তাসমানিয়ার এপার ওপারের সীমান্ত খুলে দেওয়া হবে। তবে ওমিক্রনের কারণে সীমান্তের সব নিয়ম কানুন বদল করা হয়েছে। যে কারণে সিরিজটা চালিয়ে যাওয়া এখন অসম্ভব।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা