খেলা

আইসিসির মাস সেরা এবাদত

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার এবাদত হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ইবাদতের সঙ্গে সুযোগ পাওয়া দক্ষিণ আফ্রিকার দুজনের মধ্যে কিগান পিটারসেন হলেন সিনিয়র দলের। আরেকজন ডেভাল্ড ব্রেভিস হলেন অনূর্ধ্ব-১৯ দলের।

তবে মাসসেরা হতে হলে এবাদতকে পেছনে ফেলতে হবে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো দক্ষিণ আফ্রিকার দুই তরুণ ক্রিকেটার ডুয়াল্ড ব্রেভিস ও কেগান পিটারসনকে।

বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন এবাদত। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং নাসুম আহমেদ ছিলেন এ তালিকায়।

জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টের সিরিজে ৯ উইকেট শিকার করেছেন এবাদত হোসেন। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট, যার ফলে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে জয়ের স্বাদ পায়। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন। এবার আইসিসির আরেকটি স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে এবাদত।

এক মাসের মাঠের পারফরম্যান্স ও সার্বিক অর্জনের বিচারে এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে আইসিসি। এই তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেন ভোটিং অ্যাকাডেমি ও ভক্তরা। ভোটিং অ্যাকাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। আগামী সোমবার জানুয়ারি মাসের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সাননিউজ/এমআরএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা