ছবি : সংগৃহীত
খেলা

দীর্ঘ বিরতির পর মাঠে নামছেন মেসি

সাননিউজ ডেস্ক: আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি সর্বশেষ মাঠে নেমেছেন গত বছরের ২২ ডিসেম্বর। এরপর ছিল বড়দিনের ছুটি। ছুটিতে গিয়ে করোনায় আক্রান্ত হন। শেষ পর্যন্ত ৩২ দিন পর তিনি মাঠে নামছেন। মেসি রেঁসের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে বছরের প্রথম ম্যাচটা খেলবেন।

পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো মেসির স্কোয়াডে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফরাসি সংবাদ মাধ্যমের ধারণা, নেইমার চোট ও কিলিয়ান এমবাপের কুঁচকির সমস্যার কারণে এই ম্যাচে শেষের দিকে কিছু মিনিট মেসিকে দিতেও পারেন পিএসজি কোচ।

সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌনে দুইটায় নিজেদের মাঠে পিএসজি আতিথ্য দেবে রেঁসের। তার আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে পচেত্তিনো বলেন, এই সপ্তাহে সে দলের সঙ্গে ভালোভাবেই অনুশীলন করছে। সে আমাদের সঙ্গে যোগ দিয়েছে, তাতেই আমি খুশি। সে আগামীকাল স্কোয়াডে থাকবে।

পিএসজি লিগে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ২১ ম্যাচ শেষে অর্জন ৫০ পয়েন্ট। দুইয়ে থাকা নিস তাদের চেয়ে ১১ পয়েন্টে পেছনে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা