খেলা

আর টি-২০ খেলবেন না তামিম

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টিতে আর খেলবে না। শনিবার (২২ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

পাপন গণমাধ্যমকে জানিয়েছেন, তামিম আর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে খেলতে চান না। গতকাল মিরপুর স্টেডিয়ামে বিপিএল দেখতে এসে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি বলেন, ‘ওর (তামিম) সঙ্গে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-২০ ক্রিকেটে আবার ফেরত আস। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, ‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এ ফরম্যাটে খেলতে চাই না।’ এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত নয়। কেউ যদি খেলতে না চায় তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’

তবে তামিমের অফিশিয়াল কোনো মন্তব্য পাওয়া যায়নি। তামিম ক্যারিয়ারে ৭৮ টি-২০ ম্যাচে রান করেছেন ১৭৫৮। সর্বোচ্চ ১০৩*। সেঞ্চুরি ১টি এবং হাফসেঞ্চুরি ৭টি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা