ভারতের করা রানের পাহাড় টপকে গেল দক্ষিণ আফ্রিকা (ছবি: সংগৃহীত)
খেলা

হেসেখেলে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: ভারতের করা রানের পাহাড়ও টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। হেসেখেলেই পার করেছে ২৮৮ রানের টার্গেট। তাও আবার কিনা ১১ বল ও ৩ উইকেট হাতে রেখেই। এক কথায় ২৮৭ রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। এমন দুর্দান্ত জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল প্রোটিয়ারা।

এদিকে প্রথম ম্যাচে ৩১ রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে শনিবার পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। লোকেশ রাহুল করেন ৫৫ রান ও ঋষভ পন্ত করেন ৮৫ রান।

জবাবে ব্যাট হাতে নেমে ভারতীয় বেলারদের তুলোধুনো করে দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। ৭ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ৬৬ বল খেলে ৭৮ রান করেন। পরে শার্দুল ঠাকুরের পেসে আউট হন কক।

একটু রয়েসয়ে খেললেও আরেক ওপেনার জানেমান মালান ১০৮ বল খেলে করেন ৯১ রান। যেখানে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার মার রয়েছে। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেন জাসপ্রিত বুমরাহ। সরাসরি বোল্ড করে দেন। এর পর অধিনায়ক টেম্বা বাভুমা ৩৫ রানে আউট হলেও জয়ের ভিত গড়ে দেন এই তিন ব্যাটার।

বাকি কাজটা সেরে ফেলেন এইডেন মারক্রাম এবং রশি ফন ডার ডুসেন। দুজনেই ৩৭ রানে অপরাজিত থেকে ৪৮ ওভার ১ বলে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা