সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান (ছবি: সংগৃহীত)
খেলা

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএল ৮ দল থেকে উন্নীত করা হয়েছে ১০ দলে। এর মধ্যে ২০১৮ সালের পর এবারই আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হবে। যেখান থেকে ১০টি ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড গঠন করবে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের এই মেগা নিলাম।

সেই নিলামের লক্ষ্যে ইতোমধ্যে ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২জন বিদেশী ক্রিকেটার রয়েছেন। বিদেশীদের ওই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এবারও আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য দেড় কোটি ও তৃতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

আইপিএলের গত আসরের নিলামেও উঠেছিল সাকিব ও মোস্তাফিজের নাম। যেখানে সাকিব আল হাসানের গতবারও ছিল সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। আর মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা ছিল ১ কোটি রুপি। নিলাম থেকে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স অপরদিকে মোস্তাফিজকে ভিত্তিমূল্যের ১ কোটি রুপিতেই কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

এবার সাকিবের সাথে সমান ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে উঠে এলেন মোস্তাফিজ। মূলত, ২০২১ সালে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও। যার কারণে মোস্তাফিজ ঠাঁই পান আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা