ছবি : সংগৃহীত
খেলা

বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ পরিচালনা পরিষদ ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি’। যাতে বাংলাদেশ গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে প্রাথমিক পর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। তবে এবার বাড়তি ম্যাচের ঝক্কি থাকবে না। টাইগাররা এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্বর‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল বিষয়টা।

এরপর থেকেই অপেক্ষা ছিল প্রতিপক্ষ কে, তা জানার। আইসিসির সদ্য প্রকাশিত সূচিতে জানা গেল সেটাও। আসছে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ তে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-১ তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ইংল্যান্ড।

প্রাথমিক পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ডকে। বাছাইপর্ব খেলে গ্রুপ দুটিতে আরও দুটো করে দল জায়গা পাবে। আগামী ২৪ অক্টোবর নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ: ২৪ অক্টোবর হোবার্টে সকাল ১০টায় (বাছাই পর্ব থেকে উঠে আসা দলের সঙ্গে), ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিডনিতে সকাল ৯টায়, ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপ-সেরার সঙ্গে ব্রিসবেনে সকাল ৯টায়, ২ নভেম্বর ভারতের সঙ্গে অ্যাডিলেইডে দুপুর ২টায়, ৬ নভেম্বর পাকিস্তানের সঙ্গে অ্যাডিলেইড সকাল ১০টায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা