শিখর ধাওয়ান
খেলা

ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিলাম

স্পোর্টস ডেস্ক: শিখর ধাওয়ান জানিয়েছেন, কঠিন সময় তাকে অনেক বেশি শক্তি জুগিয়েছে। নিজের উপর পূর্ণ বিশ্বাস ছিল। নিজেকে শান্ত রেখেছিলাম। এটাই জীবন। সবার জীবনে ভালো সময়, খারাপ সময় আসে। দল থেকে বাদ পড়া আমার কাছে নতুন নয়। আগেও এই পরিস্থিতিতে পড়েছিলাম। কঠিন সময় আমাকে আরও শক্তি জুগিয়েছে। সুযোগ পাওয়া নিয়ে আমি বিশেষ কিছু ভাবিনি। নিজের প্রস্তুতির দিকে নজর রেখেছিলাম। বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলাম। আমি জানতাম অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে রান আসবে।

ভারতের ওপেনার শিখর ধাওয়ান বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের সিরিজে দলে ফিরে প্রথম ম্যাচেই করেছেন ৭৯ রান। যাতে প্রমাণ হয়ে যায়, তিনি খারাপ সময়টা পেছনে ফেলে এসেছেন। যদিও ম্যাচটিতে ভারত হেরে গেছে ৩১ রানে।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিজয় হাজারে ট্রফিতে ধাওয়ান পুরোপুরি ব্যর্থ ছিলেন। তাই জাতীয় দলে সুযোগ হবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। যদিও সেসব না ভেবে তিনি নিজের প্রস্তুতি সেরে রেখেছিলেন বলে জানান এই বাঁহাতি ব্যাটার। আগামী দিনে নিজের ফিটনেসের দিকে আরও নজর দেওয়ার অঙ্গীকারও শোনা যায় তার মুখে। ধাওয়ানের মতে এখন ভারতীয় জাতীয় দলে যে প্রতিযোগিতা, তাতে টিকে থাকতে হলে ফিট থাকা খুব প্রয়োজন। শারীরিকভাবে তরতাজা থাকতে পারলে আগামী দিনে দেশের জন্য আরও অনেক রান করতে পারবেন বলে আত্মবিশ্বাসী ধাওয়ান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বা...

হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং  

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া, পাথর আর...

 মোদির সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্...

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে! 

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে, চলতি বিশ্বকাপে দুজন পাল্লা দিয়ে গোল করছেন।

দেশজুড়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রতিটি জেলাকে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা