খেলা

প্রথম ম্যাচেই ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ জয়ের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ৩১ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা এবং রাশি ফন ডার ডুসেনের অসাধারণ দুটি সেঞ্চুরির ওপর ভর করেই এই সাফল্য অর্জন করলো দক্ষিণ আফ্রিকা।

জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রানে থেমে যায় ভারত।

ইনজুরির কারণে রোহিত শর্মা না থাকায় লোকেশ রাহুলের নেতৃত্বে খেলতে নামে ভারত। পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই কুইন্টন ডি কক এবং জানেমান মালানের জুটি ভেঙে ভারতকে আনন্দে ভাসিয়েছিল জসপ্রিত বুমরাহ।

৪১ বল খেলে ২৭ রান করে ডি কক আউট হয়ে গেলে মাঠে নামেন এইডেন মারক্রাম। মাত্র ৪ রান করে তিনি রানআউট হওয়াতে কিছুটা বিপর্যয় তৈরি হয় প্রোটিয়াদের। কিন্তু অধিনায়ক টেম্বা বাভুমা এবং রাশি ফন ডার ডুসেন মিলেই প্রোটিয়াদের বিপর্যয় থেকে শুধু টেনে তোলেননি, জয়ের রাস্তাও তৈরি করে ফেলেন।

২০৪ রানের বিশাল জুটি গড়েন এ দু’জন। ১৪৩ বল খেলেন বাভুমা। আউট হন ১১০ রান করে। ক্যারিয়ারে এটা তার মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। ৮টি বাউন্ডারির মার মারেন তিনি।

তবে মারমুখি ছিলেন রাশি ফন ডার ডুসেন। ৯৬ বল খেলে ১২৯ রানে অপরাজিত থেকে যান তিনি। ৯টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মেরেছেন ৪টি। ক্যারিয়ারে এটা তার মাত্র দ্বিতীয় সেঞ্চুরি এবং ক্যারিয়ার সেরা ইনিংস এটা।

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা দাঁড় করা ২৯৬ রান। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ২টি এবং ১টি উইকেট নেন অশ্বিন। জবাব দিতে নেমে শিখর ধাওয়ান, বিরাট কোহলি এবং শার্দুল ঠাকুর দুর্দান্ত ব্যাটিং করেন। বোলার হয়েও হাফ সেঞ্চুরি করেন শার্দুল ঠাকুর। ৪৩ বল খেলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি।

শিখর ধাওয়ান করেন ৭৯ রান। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখলেন ধাওয়ান। ৬৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। কিন্তু এই তিনটি ইনিংস পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ৩১ রানে হার মানতে হলো ভারতীয়দের। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, তাবরিজ শামসি এবং আন্দিল পেহলুকাইয়ো। ১টি করে উইকেট নেন এইডেন মারক্রাম এবং কেশব মাহারাজ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা