খেলা

বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়েছে মুস্তাফিজের। একমাত্র বাংলাদেশি হিসেবে এ তালিকায় তিনিই আছেন।

গত বছর টি-টোয়েন্টি আঙিনায় দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের শুরু ও শেষের দিকের বোলিংয়ে তিনি তুলে নিয়েছেন ২৮ উইকেট। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে উইকেট নেন তিনি।

তার দুর্বোধ্য বোলিং ব্যাটারদের ভুগিয়েছে বেশ। এর প্রমাণ মিলছে তার ইকোনমি রেটে। কিপটে বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দিয়েছেন ওভারপ্রতি ৭ রান।

এমন নৈপুণ্যের কারণেই তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। ভারতীয় দল থেকে একজন ক্রিকেটারেরও জায়গা হয়নি এই তালিকায়।

আইসিসির বর্ষসেরা দলে আছেন কেবল দুই অজি ক্রিকেটার। তারা হলেন- মিচেল মার্শ ও জশ হেইজেলউড।

পাকিস্তান দল থেকেই সবচেয়ে বেশি ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরার তালিকায়। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জায়গা পেয়েছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকার তিন জন খেলোয়াড় আছেন এখানে। সেই তিনজন হলেন- এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি।

এছাড়া আইসিসির বর্ষসেরা একাদশে আছেন ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড দল থেকে একজনও জায়গা পাননি আাইসিসি বর্ষসেরার এই তালিকায়।

এক নজরে আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ

জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হেইজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা