ছবি-সংগৃহিত
খেলা

অস্ট্রেলিয়া সফর স্থগিত করলো নিউজিল্যান্ড

র্স্পোটস ডেস্ক: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ও অস্ট্রেলিয়া সরকারের কড়াকড়ি কোভিড প্রটোকলের পাশাপাশি নিউজিল্যান্ড সরকারের বাধ্যতামূলক বিধিনিষেধের কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের সরকার, দেশে বাহিরে থেকে ফেরা সবার জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

৩ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টির এই সফর শুরু হওয়ার কথা ছিল পার্থে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কঠোর সীমান্ত নীতির কারণে এই ভেন্যুও বদলে ফেলা লাগত। এতদূরের কথা ভাবতে হলো না।

২০২০ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ বাতিল হয় করোনার হানায় এবং গত মৌসুমেরও একটি সিরিজ স্থগিত হয়েছিল।

নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, দুই দেশের বোর্ড এই স্থগিত হওয়া সিরিজের সূচি নতুন করে করতে আলোচনায় বসবে।

এখন দেখার অপেক্ষা মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার তিন টি-টোয়েন্টির সূচি অপরিবর্তিত থাকতে পারে কি না। তবে বর্তমান নিয়মনীতি বহাল থাকলে আসন্ন এই সিরিজও যে স্থগিত হতে যাচ্ছে, তা বলাবাহুল্য।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা