খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার পাল্লেকেল্লেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে জয় পেয়েছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জেতা শ্রীলঙ্কার সঙ্গে সমতা টেনেছে তারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পান। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন তাকুদজওয়ানাশে কাইতানো ও রেজিস চাকাভা। ২৮ বলে ২৬ রান করে কাইতানো ও ৫০ বলে ৪৭ রান করে আউট হন চাকাভা।

তাদের বিদায়ের পরও খেই হারায়নি জিম্বাবুয়ের ইনিংস। শেন উইলিয়মসের সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৫৬ বলে ৪৮ রান করে উইলিয়ামস ফিরলে এই জুটি ভাঙে। অন্যদিকে সেঞ্চুরির কাছে গিয়েছিলেন আরভিন। ১০ চারে ৯৮ বলে ৯১ রান করে থিকসানার বলে বোল্ড হন তিনি।

শেষদিকে ৪৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার পক্ষে ৯ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন জেফরি ভেন্ডারসি।

জিম্বাবুয়েকে জবাব দিতে নেমে ৬৩ রানেই চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। অনেকটা একাই লড়াই করেন অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু ৪৫তম ওভারে টেন্ডাই চাতারার বলে তিনি ফিরে গেলে কার্যত শেষ হয়ে যায় লঙ্কানদের আশা। ৭ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটিতে শানাকা করেন ৯৪ বলে ১০২ রান।

শেষ অবধি নির্ধারিত ৫০ ওভার ব্যাট করলেও ৯ উইকেট হারিয়ে ২৮০ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৩ উইকেট করে নিয়েছেন টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা