ছবি: সংগৃহীত
খেলা

৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক: অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আগের সিদ্ধান্ত বহাল রেখে প্রিমিয়ার লিগের খেলা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

এর আগে সিদ্ধান্ত ছিল জাতীয় দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাইরে গেলে প্রিমিয়ার লিগের খেলা শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আর না গেলে লিগ এগিয়ে আনা হবে।

কারণ, জাতীয় দল আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ক্লাবগুলো চেয়েছে ৩ ফেব্রুয়ারি থেকেই লিগ শুরু হোক। ক্লাবগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে আগের ঘোষিত তারিখেই খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে কমিটি।

মঙ্গলবারের সভায় এবারের লিগের জন্য ৭ টি ভেন্যু চূড়ান্ত হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে- গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা