ছবি : সংগৃহীত
খেলা

রোনালদো পেলেন বিশেষ পুরস্কার

সাননিউজ ডেস্ক: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গত মৌসুম নিজের নামের সঙ্গে মাঠে সুবিচার করতে পারেনি। ফলে প্রায় ১ যুগ পর ব্যালন ডি অর পুরস্কারে সেরা ৫ এর বাইরে ছিলেন তিনি। ঠিলেন না ফিফা দ্য বেস্টেও।

তবে রোনালদো সোমবার (১৭ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা দ্য বেস্ট পুরস্কারে আলো ছড়িয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ায় তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।

গতবছর ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ড ভেঙেছেন রোনালদো। এখন আন্তর্জাতিক ফুটবলের তার গোল ১১৫টি। এই রেকর্ডের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে।

এই পুরস্কার গ্রহণ করে তিনি বলেছেন, ‘এখনও খেলাটির প্রতি, গোল করার প্রতি আমার প্যাশন কাজ করে। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি। যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করি।’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা