খেলা

২০২২ কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক: দুয়ারে করা নড়ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। ২০২২ এর মাঝামাঝি সময়ে মরুর দেশ কাতারে শুরু হবে এবারের ফুটবলের সবচেয়ে বড় আসর।

আর ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ফিফার ওয়েবসাইট থেকেই কেনা যাবে এই টিকিট।

এপি জানাচ্ছে, আসছে বিশ্বকাপে ক্যাটাগরি থ্রি টিকিটের দাম পড়েছে ২৫০ কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় পড়েছে ৫৯০০ টাকার কাছাকাছি। রাশিয়া বিশ্বকাপে এই ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ৮৮০০ টাকা।

তবে সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম অবশ্য এর চেয়েও অনেক কম। এপি জানাচ্ছে, মাত্র ৪০ কাতারি রিয়াল বা ৯৫০ টাকায় দেখা যাবে বিশ্বকাপের খেলা। তবে এক্ষেত্রে শর্ত আছে একটা, হতে হবে কাতারের নাগরিক। এক্ষেত্রেও অবশ্য ২০১৮ বিশ্বকাপের চেয়ে সস্তায় দেখা যাবে খেলা। স্থানীয় নাগরিকদের কাছে প্রায় সাড়ে তিন বছর আগের এই বিশ্বকাপে টিকিটের দাম হাঁকা হয়েছিল ২২ ইউরো বা প্রায় ২১৫০ টাকা।

তবে এই দামে টিকিট পাবেন কাতারে প্রবাসি ভিনদেশিরাও। এর আগে ২০১৯ বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে ৬০ কাতারি রিয়াল ছিল সবচেয়ে সস্তা টিকিটের দাম। দেশটিতে অবস্থানরত প্রবাসিদের জন্য যা একদম মুফতেই খুলে দেওয়া হয়েছিল প্রতিযোগিতাটির টিকিট।

উল্লেখ্য, এখন চলছে টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব। যা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। তা শেষে হবে একটি লটারি, সেখানেই নির্ধারিত হবে টিকিট-ভাগ্য। তবে বিশ্বকাপে উপস্থিত দর্শকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কাতার।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা