ছবি- হরভজন সিং
খেলা

করোনায় আক্রান্ত হরভজন সিং

স্পোর্টস ডেস্ক: এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। শুক্রবার টুইটারে নিজেই এ খবর জানান সাবেক এই অফস্পিনার।

টুইটারে হরভজন লিখেছেন, ‘হালকা উপসর্গ নিয়ে আমি কোভিড পজিটিভ হয়েছি। বাসায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের যত দ্রুত সম্ভব পরীক্ষা করাতে অনুরোধ করছি। দয়া করে নিরাপদে থাকুন এবং যত্ন নিন।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে হরভজন ২৩ বছরের লম্বা ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। ১৯৯৮ সালে ভারতের জার্সিতে প্রথম খেলেন তিনি এবং সব ফরম্যাটেই উজ্জ্বল পারফরম্যান্সের স্বাক্ষর রেখেছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া চার ভারতীয় বোলারের একজন তিনি। এছাড়া ভারতের প্রথম টেস্ট হ্যাটট্রিকের কীর্তি তার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা