অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ দাপটের সঙ্গেই জিতে নিয়েছে বাংলাদেশ। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রাকিবুলরা। দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারানোর পর শনিবার তৃতীয় ম্যাচে আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এতেই ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আরব আমিরাতের দেওয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে দারুন শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৮৬ রান তুলে আউট হন ইফতেখার হোসেন। ঠিক তখনই সেন্ট কিটসে হানা দেয় বৃষ্টি। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। বৃষ্টি কমার পর বাংলাদেশ নতুন টার্গেট দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। সেই রান তাড়া করতে নেমে ৬১ বল আগেই লক্ষ্য ছুয়ে ফেলে লাল-সবুজ জার্সিধারীরা। ওপেনার মাহফিজুল ৬৯ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। ৬ চার এবং ২ ছক্কায় মাহফিজুল নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া তিন নম্বরে নামা প্রান্তিক নওরোজ নাবিল ১০ বলে ৫ রানে অপরাজিত থাকেন। ইফতেখার ৭০ বলে ২ চার এবং ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে আউট হন।

আরব আমিরাতের বিপক্ষে জয় বাংলাদেশ দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়েছে। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাংলাদেশকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে।

এদিকে শনিবার উগান্ডাকে ৩২৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ভারত ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়। আগামী ২৯ জানুয়ারি ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে টিম বাংলাদেশ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা