ছবি-সংগৃহিত
খেলা

কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক আর নেই

স্পোর্টস নিউজ: ইহলোকের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী এই স্ট্রাইকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি কিডনির সমস্যার কারনে নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন। এ ছাড়া তিন বছর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছিল। গেল কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শনিবার সকালে একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: মন্দিরে বাঘ

ফুটবল ক্যারিয়ারে তিনি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। আর ভারতের হয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

ফুটবল ছেড়ে পরবর্তীতে তিনি কোচিং পেশায় যোগ দেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানসহ ভারতের বিভিন্ন ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি আশিয়ান ট্রফি। সুভাষ ভৌমিকের এই আকম্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল মহল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা