বদলে যাচ্ছে বাংলাদেশ
খেলা

বদলে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টানা হারে অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়েছিল দলে। আসন্ন এশিয়া কাপ দিয়ে আবার নেতৃত্বে ফিরছেন সাকিব আল হাসান। আর নিজেদের দুর্দিন ঘোচাতে সাকিবের নেতৃত্বে এশিয়া কাপে দল বদলে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি বৃহস্পতিবার (১৮ অগাস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছেন, এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ছন্দ ফিরতে গোটা দলের মানসিকতা।

পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী দল নই। কী করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই এশিয়া কাপে পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি। দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’

আরও পড়ুন: ‘ব্যানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে পাকিস্তান

বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পর সবচেয়ে বড় আসর। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কি-না জানি না। আমাদের মাথায় যদি চিন্তাধারা থাকে আমরা উন্নতি করতে চাই আর এই চিন্তা যদি এশিয়া কাপ থেকে শুরু না করি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে।’

এদিকে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে বিসিবি। এই স্কোয়াডে ব্যাটসম্যানের ছড়াছড়ি হলেও এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন ছাড়া স্বীকৃত কোনো ওপেনার নেই। বিকল্প ভবনায় আছেন শেখ মেহেদী হাসান। এর বাইরে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানকে ভাবনায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। পাপন সিদ্ধান্ত ছেড়েছেন সাকিবের ওপর।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনছে মিয়ানমার

পাপন জানান, ‘তামিম নেই, লিটন নেই। কপাল ভালো বিজয়কে কয়েক মাস আগে যুক্ত করা হয়েছিল, এখন ও অন্তত আছে। আরও কয়েকজনকে দিয়েও তো চেষ্টা করেছি। মুনিম কয়েকটা ম্যাচ এবং ইমন একটা ম্যাচ, কিন্তু যথেষ্ট নয়। ওদেরকে আরও সময় দিতে হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা