খেলা

বিক্রি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড?

সান নিউজ ডেস্ক : শেষ কিছু দিন ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড আছে বেশ বিপদে। দল মাঠে ভালো করছে না, শীর্ষ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়তে চাইছেন। ক্লাবের মালিক গ্লেজার পরিবারের ওপর সবাই ত্যক্ত বিরক্ত।এর মধ্যেই ইউনাইটেডের ভক্ত-সমর্থকদের জন্য এলো চমকপ্রদ খবর। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক আগ্রহ দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার ব্যাপারে।

আরও পড়ুন: বিআরটি’র গার্ডার দুর্ঘটনা নিহতদের জন্য ৫ কোটি টাকা চেয়ে রিট

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটবার্তায় ইলন মাস্ক নিজেই জানিয়েছেন এ খবর। লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নিচ্ছি আমি, আপনাকে ধন্যবাদ।’ এই বিষয়ে অবশ্য মাস্ক নিজে কিংবা গ্লেজার পরিবারের কেউ মন্তব্য করতে রাজি হননি।

ব্রিটিশ সংবাদ পত্র দ্য ডেইলি মিরর জানাচ্ছে, গেল বছর গ্লেজার পরিবার ক্লাবটিকে বিক্রি করে দিতে প্রস্তুত ছিল। তবে এক্ষেত্রে একটা শর্ত ছিল। সেক্ষেত্রে কিনতে আগ্রহী ক্লাবকে দিতে হতো কমপক্ষে ৫০ হাজার কোটি টাকার প্রস্তাব।

এদিকে এর আগে প্রায় ৪.২ লক্ষ কোটি টাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার মৌখিক চুক্তি করেছিলেন ইলন মাস্ক। তবে সম্প্রতি তা থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন তিনি। যা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে এখন। এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার ঘোষণাটি দিলেন তিনি। এই ঘোষণাটা এল এমন এক সময় যখন ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারকে নিয়ে ভক্তরা বেশ ক্ষুব্ধ।

আরও পড়ুন: বুধবার কোথায় কখন লোডশেডিং

২০০৫ সালে ক্লাবটি মাত্র ৯০৫৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছিল সেই পরিবার। এরপর থেকে এখন পর্যন্ত ইউনাইটেড বেশ কিছু লিগ শিরোপা আর একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জিতেছে। তবে শেষ কয়েক বছর ধরেই দলটির পারফর্ম্যান্সের গ্রাফ নিচের দিকেই নামছে কেবল। গেল মৌসুমে ৬ষ্ঠ হয়ে লিগ শেষ করে ইউনাইটেড হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতাও। যে কারণে বড় খেলোয়াড়রাও আর ক্লাবে আসতে চাইছেন না, দলে থাকা সবচেয়ে বড় তারকা রোনালদো ছাড়তে চাইছেন ক্লাব।

দলের এমন পরিস্থিতিতে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি লিগ জিতেই চলেছে, সফলতা পাচ্ছে চিরশত্রু লিভারপুলও। সব মিলিয়েই ভক্তরা মালিকদের ওপর যারপরনাই বিরক্ত। কেউ কেউ আবার টুইটারে গিয়ে মাস্ককে ইউনাইটেড কিনে নেওয়ার আহবান জানান। তাতে সাড়া দিয়ে মাস্ক জানালেন এই কথা।

আরও পড়ুন: বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্যে নেই

তবে টুইটারে রসিকতা করা নিয়ে মাস্কের জুড়ি মেলা ভার। অপ্রথাগত কাজ কিংবা মন্তব্য করায় তিনি সিদ্ধহস্ত। একবার তো এক ভিডিওস্ট্রিমে তিনি গাঁজা নিয়েই চলে এসেছিলেন! ফলে এই মন্তব্যও তার রসিকতা কি না, এ নিয়ে ধোঁয়াশাটা থেকেই যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা