বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্যে নেই
জাতীয়

বাংলাদেশ সংকটময় পরিস্থিতির মধ্যে নেই

সান নিউজ ডেস্ক : ‘বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতির মধ্যে নেই। দেশটির বাহ্যিক অবস্থান এ অঞ্চলের বিভিন্ন দেশের থেকে খুব আলাদা, যার সুফল পায় বাংলাদেশ।’এমনটিই বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের বিভাগীয় প্রধান রাহুল আনান্দ।

আরও পড়ুন : উত্তরায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মঙ্গলবার (১৬ আগস্ট) আইএমএফের এ কর্মকর্তা এক অনলাইন সম্মেলনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। এসময় এসব কথা বলেন তিনি।

রাহুল আনান্দ আরও বলেন, ‘বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক কম। সেটা জিডিপির ১৪ শতাংশের কাছাকাছি। বাংলাদেশের ঋণ সংকটের ঝুঁকিও কম। দেশটির এ সংক্রান্ত পরিস্থিতি শ্রীলঙ্কার থেকে অনেক আলাদা। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে কোনোভাবেই মেলানো যাবে না।’

আইএমএফের কাছে বাংলাদেশ সরকারের ঋণ আবেদনের বিষয়টি ‘প্রাক-অনুরোধমূলক’ বলেও জানিয়েছেন আইএমএফের এ কর্মকর্তা।

আরও পড়ুন : নেত্রীর উদারতা বিএনপি বোঝে না

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘বাংলাদেশের ঋণের অনুরোধটি প্রাক-অনুরোধমূলক (প্রি-এমপেটিভ)। রিজার্ভ কমে যাওয়ার প্রেক্ষিতে দেশটি সম্প্রতি কয়েক দফা মুদ্রার অবমূল্যায়নের সম্মুখীন হয়েছে।

তবে রিজার্ভ কমে গেলেও চার থেকে পাঁচ মাসের সম্ভাব্য আমদানি কাভার করার মতো মজুত এখনো দেশটির রয়েছে, যা যথেষ্ট বেশি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা