ভারতকে নিষিদ্ধ করল ফিফা বিশ্ব ফুটবল
খেলা

ভারতকে নিষিদ্ধ করল ফিফা

সান নিউজ ডেস্ক : ৭৫তম স্বাধীনতা দিবসের পরের দিন-ই বড়সড় এক দুঃসংবাদ পেল ভারত। দেশটিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

আরও পড়ুন : মিত্রদের অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া

মঙ্গলবার (১৬ আগস্ট) প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে নিষেধাজ্ঞার খবর জানিয়েছে ফিফা। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিস্কার লঙ্ঘন হয়েছে।’

এই নিষেধাজ্ঞার ফলে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও আপাতত স্থগিত করা হয়েছে। শিগগিরই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

বিবৃতিতে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথও বাতলে দিয়েছে ফিফা, ‘এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাটির প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে একটি প্রশাসনিক কমিটি গঠন করতে হবে। এআইএফএফের বর্তমান নির্বাহী কমিটির সব ক্ষমতা সেই প্রশাসনিক কমিটিকে দিতে হবে।’

আরও পড়ুন : ‘বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে না পেরে’ পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ

চলতি মাসের শুরুর দিকে বিষয়টি নিয়ে কড়া ভাষায় এআইএফএফকে চিঠি দিয়ে সতর্ক করেছিল ফিফা। তবে এরপরও কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হল দেশটিকে।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে নানা পদক্ষেপ নিয়েছিল এআইএফএফ। সর্বস্তরে ফুটবলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল সংস্থাটি। তবে এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব এবং এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় ফুটবলের অপূরণীয় ক্ষতি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নিষেধাজ্ঞার ফলে ভারতের জাতীয় দল, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এবং আই-লিগ ক্লাবগুলো ফিফা অনুমোদিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে ফের বেড়েছে মৃত্যু

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এখনো নিষেধাজ্ঞার ব্যাপারে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা