এশিয়া কাপে ফিরলেন সাব্বির
খেলা
দল ঘোষণা

এশিয়া কাপে ফিরলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক : চলতি আগস্ট মাসের শেষদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর।

আরও পড়ুন : টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

অবশেষে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ৩ বছর পর দলে ফিরেছেন ভয়ংকর ফিল্ডার, হার্ড হিটার সাব্বির রহমান রুম্মন।

শনিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এদিকে দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

এশিয়া কাপে ডাক পাওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর দলে ফিরলেন সাব্বির। তিনি বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন : পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও চোট কাটিয়ে ফিরেছেন । সাব্বির-সাইফউদ্দিনের মতো ফেরার সম্ভাবনা ছিল সৌম্য সরকারের। তাকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়েও অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। তবে এবার সুযোগ মেলেনি বাঁহাতি এই ব্যাটারের।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন নুরুল হাসান সোহান, লিটন দাস ও শরিফুল ইসলাম।

পাশাপাশি বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার এবং নাজমুল হোসেন শান্ত। এদিকে বিশ্রাম শেষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন সদ্য অধিনায়কত্ব হারানো অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

আরও পড়ুন : টের পাবেন কত ধানে কত চাল

এশিয়া কাপে বাংলাদেশ দল :

সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা