খেলা

মেসি-এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে ক্লাব ব্রুজকে হারিয়েছে শক্তিশালী পিএসজি। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে দলের হয়ে দুটি করে গোল করেছেন। এর আগে প্রথম লেগের ম্যাচে এ দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পিছিয়ে গিয়েছিল ফরাসি দলটি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে পার্ক দি প্রিন্সেসে পিএসজি জয় পেলেও ‘এ’ গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হেরেছে আরবি লাইপজিগের কাছে।

ম্যাচ শুরুর ৭ মিনিটে পিএসজি দুই গোল করে। ২ মিনিটে কিলিয়ানে এমবাপ্পের ডান পায়ের জোরালো প্লেসিং শটে দল এগিয়ে যায়। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই ফ্রেন্চ তারকা। দি মারিয়ার ক্রসে এমবাপ্পে ডান পায়ের ভলিতে জাল কাঁপান।
দলের তৃতীয় গোলেও এমবাপ্পের দারুণ ভূমিকা। ৩৮ মিনিটে এই ফরোয়ার্ডের পাসে লিওনেল মেসি একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের প্রান্ত থেকে জোরালো বাকানো শটে দলকে ৩-০ তে এগিয়ে নেন।

বিরতির পর ব্রুজ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৬৮ মিনিটে গোলও পায়। নোয়াও ল্যাংয়ের সহায়তায় ম্যাটস রিট ডান পায়ের শটে স্কোরলাইন ৩-১ করেন।

৭ মিনিট পর পিএসজি চতুর্থ গোল করে ব্রুজকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। পেনাল্টি থেকে মেসি সহজেই লক্ষ্যভেদ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

অন্যদিকে, গ্রুপপর্বের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লাইপজিগ। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়া জার্মান ক্লাবটি এই জয়ে জায়গা করে নিয়েছে উয়েফা ইউরোপা লিগে।

ঘরের মাঠ রেডবুল অ্যারেনায় ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় লাইপজিগ। এ সময় তাদের হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোজলাই গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের শুরুতে তার করা গোলে ভর করে এগিয়ে থেকে বিরতিতে যায় লাইপজিগ।

বিরতি থেকে ফিরে ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মান বুন্দেসলিগার দলটি। এ সময় আন্দ্রেয়া সিলভা গোল করেন। অবশ্য রিয়াদ মাহরেজ গোল করে ব্যবধান কমান। কিন্তু ৮২ মিনিটে ধাক্কা খায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। এ সময় সিলভাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সিটির কাইল ওয়াকার। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তাদের।

অবশ্য এরপর আর কোনো গোল হজম করেনি স্কাই ব্লুজরা। কিন্তু হারও এড়াতে পারেনি। ২-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব শেষ করে পেপ গার্দিওলার শিষ্যরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা