সংগৃহীত ছবি
খেলা

মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক: বিগত অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে ছুটি পেয়ে ২ দিনের জন্য সুইডেনের স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন ফ্রান্সের পেশাদার ফুটবলার কিলিয়ান এমবাপে। এ সময় ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত এ অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

তার বিরুদ্ধে এই অভিযোগ উঠার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছিলো। তবে এই অভিযোগের সাথে তার কোন সংশ্লিষ্টতা না পাওয়া এর তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এক বিবৃতিতে এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা বরেন, সুইডেনের রাজধানীর হোটেলে সংঘটিত এই ঘটনার তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো তাদের কাছে কোন তথ্যপ্রমাণ নেই।

তিনি বলেন, এ তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত ১ ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ ও যৌন নিপীড়নের ২টি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার অনুমান হচ্ছে, এই তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ আমার হাতে নেই। এ জন্য এই তদন্তপ্রক্রিয়াটি বন্ধ করা হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা