বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
খেলা

টাইগারদের সামনে পরাজয়ের শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা টেস্টে বাংলাদেশের কপাল যেন বালির বাঁধ। টানা তিনদিনের বৃষ্টির কবলে থাকায় অনেকটাই ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিলো টেস্টের। টেস্টের প্রথম দিনে ৫৭ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিনে ৬.২ ওভার খেলে তারা রান পায় ২৭। তৃতীয় দিনের খেলাই তো পরিত্যক্ত হলো বৃষ্টিতে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) চতুর্থ দিনে ৩৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে পাকিস্তান। ফলে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩০০ রান।

পাকিস্তানের ঘোষণা করা ইনিংসে মাঠে নেমেই বিধ্বস্ত হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২০ ওভার শেষ করতেই ৭১ রানে তাদের খরচ করতে হয় ৭ উইকেট। ফলে চতুর্থ দিনে ৭৬/৭ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

মাঠে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ২৩ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। সাথে আছেন স্পিনার তাইজুল ইসলাম।

বুধবার শেষ দিনে ফলোঅন এড়াতে হলে আরও ২৭ রান করতে হবে সাকিবদের। সাকিব-তাইজুলরা মিলে ফলোঅন এড়াতে পারলেই কেবল ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে রক্ষা পেতে পারে বাংলাদেশ। নয়ত, পরাজয়ের শঙ্কা থেকেই যাবে টাইগারদের জন্য।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা