খেলা

উদ্বোধনী দুই ব্যাটারই শূন্য রানে বিদায়

ক্রীড়া প্রতিবেদক: রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন পাপিয়া নিউ গিনির উদ্বোধনী ব্যাটার টনি উরা। আর দলীয় ১ রানে শূন্য রানে বিদায় নিয়েছেন লেগা সিয়াকা।

বাংলাদেশ সময় বিকাল ৪টায ওমানে পর্দা উঠলো টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। বিলাল খানের বলে আউট হওয়ার আগে ৫ বল খেলে কোন রান করতে পারেননি টনি উরা ও ‍তিন বলে শূন্য রানে বিদায় হন লেগা সিয়াকা। এখন ১০ রানে ব্যাট করছেন আসাদ ভালা ও চার্লস আমিনি ১৬ রানে।

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর পুনরায় শুরু হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

ম্যাচের টস ভাগ্য গিয়েছে ওমান অধিনায়ক জিশান মাকসুদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অধিনায়ক। ওমানের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে পাপুয়া নিউগিনি।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, তারাও আগে বোলিংয়ের চিন্তাই করেছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা