খেলা

রানের খাতা খোলার আগেই বিদায়

ক্রীড়া প্রতিবেদক: রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন পাপিয়া নিউ গিনির উদ্বোধনী ব্যাটার টনি উরা। বাংলাদেশ সময় বিকাল ৪টায ওমানে পর্দা উঠলো টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। বিলাল খানের বলে আউট হওয়ার আগে ৫ বল খেলে কোন রান করতে পারেননি তিনি।

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর পুনরায় শুরু হলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

ম্যাচের টস ভাগ্য গিয়েছে ওমান অধিনায়ক জিশান মাকসুদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক। ওমানের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে পাপুয়া নিউগিনি।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পিএনজি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, তারাও আগে বোলিংয়ের চিন্তাই করেছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।


সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা