বিরাট কোহলি
খেলা

সবাইকে বিশ্বকাপে নেওয়া সম্ভব না

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সংযুক্ত আরব আমিরাত পর্বে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ১৫ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এ স্পিনার।

এর মধ্যে আমিরাতের মাটিতেই ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। শুধু উইকেটই নয়; ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েও ছেড়েছেন চাহাল।

চাহালের এমন পারফরম্যান্সের পর দাবি উঠেছে— যেহেতু আরব আমিরাতে তথ্য বিশ্বকাপ ভেন্যুতে দুর্দান্ত বল করছেন চাহাল, তবে তাকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হোক।

দেশটির সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগও এই দাবির সঙ্গে একমত। কিন্তু একেবারেই ভিন্নমত পোষণ করলেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

তবে তার বদলে রাহুল চাহারকে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিরাট কোহলি। তিনি বলছেন, গতির কারণেই চাহালের চেয়ে এগিয়ে আছেন রাহুল। এ ছাড়া সবাইকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া সম্ভব না, মনে করিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

যুজবেন্দ্রের বিষয়ে ওঠা দাবি প্রসঙ্গে কোহলি সাফ জানিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডে নিতে পারবেন না তিনি।

তা ছাড়া যুজবেন্দ্র চাহালের চেয়ে রাহুল চাহারকেই বেশ পছন্দ বিরাটের।

এর ব্যাখ্যায় কোহলি বলেছেন, ‘আমরা একটি কারণে রাহুল চাহারকে নিয়েছি। তার বলে গতি আছে। আর যাদের বলে গতি আছে, তারা ব্যাটারদের বিভ্রান্ত করতে পারবে বেশি। কারণ আমাদের বিশ্বাস, উইকেট দিন দিন ধীরগতির হবে। সেখানে গতিময় বোলারের প্রয়োজন। আর রাহুল প্রকৃতিগতভাবেই ওই ক্ষমতাটা পেয়েছে। সে এমন একজন, যে সবসময় আক্রমণ চালিয়ে যায়। এটিই তার পক্ষে গেছে। তা ছাড়া গত কয়েক বছর আইপিএলে রাহুল বেশ ভালো বল করেছে। এ ছাড়া শ্রীলংকা ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। সে ওই কঠিন ওভারগুলো করেছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা