ছবি: সংগৃহীত
খেলা

সাফ শিরোপা ভারতের ঘরে

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো ভারত। মালে জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৬ অক্টোবর) ফাইনালে ৩-০ গোলে নেপালকে হারিয়ে সাফের অষ্টম ট্রফি জিতেছে সুনীল ছেত্রীর দল।

ভারত বৃষ্টিভেজা মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল। আক্রমণও শানিয়েছে প্রতিপক্ষকে। কিন্তু প্রথমার্ধে তাদের আটকে রেখেছে নেপাল। কোনও গোল করতে দেয়নি।

বিরতির আগে কোনও দল গোল করতে পারেনি। বিরতির পর অবশ্য ভারতের আক্রমণ আর রোখা যায়নি। দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করতে হয়েছে নেপালকে।

৪৯ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রী দলকে এগিয়ে নেন। ডান প্রান্ত থেকে প্রীতিম কোটালের ক্রসে ছেত্রী হেডে জাল কাঁপান। আন্তর্জাতিক ফুটবলে ৮০ তম গোল এই তারকার। এছাড়া সাফে পঞ্চম গোল করে শীর্ষেই রইলেন। পরের মিনিটে ভারত দ্বিতীয় গোল উদযাপন করে।

৯০ মিনিটে বদলি নেমে সাহাল আব্দুল সামাদ তৃতীয় গোল করে নেপালকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেন। তাতেই বড় ব্যবধানে জিতে সাফে চ্যাম্পিয়ন হলো ভারত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা