খেলা

ওমানে সাকিব

স্পোর্টস ডেস্ক: ওমানে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (১৫ অক্টোবর) সকালে ওমানে দলের সঙ্গে যোগ দেন তিনি।

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আইপিএলের ফাইনাল খেলা শেষ করেই সড়কপথে ওমানের উদ্দেশে যাত্রা করেন সাকিব।

মূলত স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই দীর্ঘ যাত্রার পথ বেচে নেন তিনি। ফলে কোয়ারেন্টিন ছাড়াই কেকেআরের বায়োবাবল থেকে সরাসরি বাংলাদেশ দলের বায়োবাবলে প্রবেশ করেছেন।

আইপিএলে ১৩ দিনে টানা ৫টি ম্যাচ খেলায় খুব একটা বিশ্রামের সুযোগ পাননি সাকিব। বিশ্রাম নেওয়ার আর সুযোগও পাবেন না। কারণ, আগামীকালই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। যেখানে দলের প্রধান তারকা এই অলরাউন্ডার।

প্রসঙ্গত, রোববার (১৭ অক্টোবর) থেকে ওমানে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। উদ্বোধনী দিনেই বাংলাদেশ সময় রাত ৮টায় বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা