খেলা

টি-টোয়েন্টি দেখাবে যারা

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের সম্প্রচার মাধ্যমের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের সমর্থকরা এই খেলা উপভোগ করতে পারবেন দেশের তিনটি চ্যানেলে।

ওমানের মাসকাটে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আসরে মূল পর্বে সুযোগ পেতে ৮ দল লড়াই করবে। দুটি গ্রুপ থেকে মোট চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে।

২৩ অক্টোবর থেকে শুরু হবে সেরা ১২ দলের লড়াই। অন্যান্য দেশের মতো বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচ টিভিতে দেখার সুযোগ থাকছে বাংলাদেশের সমর্থকদেরও। বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও গাজী টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে এবারের বিশ্বকাপের খেলা।

টিভির পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। যেখানে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বায়স্কোপ, র‌্যাবিটহোল, টফি, বিঞ্জ, বিকাশ, গেম অন ও মাই স্পোর্টস।

একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের ব্রডকাস্টারদের তালিকা:

বাংলাদেশ: বিটিভি, জিটিভি, টি-স্পোর্টস, বায়স্কোপ, র‌্যাবিটহোল, টফি।
ভারত: স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার।
পাকিস্তান: পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস।
আফগানিস্তান: আরটিএ স্পোর্টস, আরিয়ানা টিভি ।
শ্রীলঙ্কা: সিয়াথা টিভি, স্টার স্পোর্টস, সিয়াথা টিভি ওয়েবসাইট।
অস্ট্রেলিয়া: ফক্স ক্রিকেট, ফক্সটেল গো, ফক্সটেল নাও।
আয়ারল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট।
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস ৩, স্কাই স্পোর্টস নাও ওয়েবসাইট।
মধ্যপ্রাচ্য: ক্রিকলাইফ ম্যাক্স।
দক্ষিণ আফ্রিকা: সুপার স্পোর্ট ক্রিকেট, সুপার স্পোর্ট ক্রিকেট ওয়েবসাইট।
মালয়েশিয়া: অ্যাস্ট্রো ক্রিকেট, হট স্টার।
সিঙ্গাপুর: স্টার ক্রিকেট, স্টার হাব, সিংটেল।
হংকং: স্টার ক্রিকেট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা