খেলা

হৃদরোগে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু 

ক্রীড়া ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অবি বরোট নামের ওই ক্রিকেটারের মৃত্যু হয়। খবর আনন্দবাজার পত্রিকার ।

খবরে বলা হয়, গত বছর মার্চে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলো সৌরাষ্ট্র। সেই দলের উইকেটকিপার-ওপেনার অবি বরোট মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অবি বরোটের অকাল প্রয়াণে সংস্থার সবাই মর্মাহত। শুক্রবার সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই ক্রিকেটার।

২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো অবির। বাংলার বিরুদ্ধে ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছিলেন। হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। অফ স্পিন বলও করতেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান রয়েছে তাঁর। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০টি ম্যাচে তাঁর রান ৭১৭। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে তিনি নজরে পড়েন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা